Latest

Entertainment

ফের ভক্তদের মুখে রাশমিকা ও বিজয়ের প্রেমের গুঞ্জন 

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

বুধবার, ১৮ জুন, ২০২৫ ৯:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার ঘনিষ্ঠতা নিয়ে বলিউড থেকে টলিউড সব জায়গাতেই চলছে জোর গুঞ্জন।

যদিও দুজনের কেউই তাদের সম্পর্ক নিয়ে কখনো প্রকাশ্যে কিছু বলেননি, তবে তাদের কার্যকলাপ ও সাম্প্রতিক উপস্থিতি ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

সবশেষ মুম্বাই বিমানবন্দরে একই গাড়িতে একসঙ্গে দেখা গেছে বিজয় ও রাশমিকাকে। পেছনের আসনে বসা এই দুই তারকা মুখে মাস্ক পরে ছিলেন এবং নজর এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু তাতে লাভ হয়নি পাপারাজ্জিদের চোখে পড়ে যান তারা, এবং মুহূর্তেই নতুন করে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

গত এক বছরে এই দুই তারকার সোশ্যাল মিডিয়া পোস্টে একাধিক মিল পাওয়া গেছে—একই সময়, একই ভ্যাকেশন লোকেশন, এমনকি রাশমিকাকে বিজয়ের বাড়ির বাইরে প্রায়শই দেখা যাওয়ার ঘটনাও সেই তালিকায় যুক্ত। এ সব কিছু মিলিয়ে অনুরাগীদের দৃঢ় বিশ্বাস, তাদের সম্পর্ক কেবল ‘বন্ধুত্ব’ পর্যন্ত সীমাবদ্ধ নয়।

তবে সত্যিই কি প্রেম করছেন তারা, নাকি কেবলমাত্র ভালো বন্ধু? সেটা এখনো রহস্যই থেকে যাচ্ছে যার উত্তর খুঁজতেই ব্যস্ত ভক্তরা

৪২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Entertainment নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন