Latest

International

ইরানের সঙ্গে সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলো পাকিস্তান

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ ২:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তান সরকার ইরানের সঙ্গে যুক্ত সব সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

বেলুচিস্তান প্রদেশের পাঁচটি সীমান্ত জেলা—চাগাই, ওয়াশুক, পাঞ্জগুর, কেচ ও গাদার—থেকে ইরানে প্রবেশ-প্রস্থান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন প্রাদেশিক প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা কাদির বখশ পিরকানি। খবর আল-জাজিরার।

চাগাই জেলার একটি সীমান্ত চৌকির কর্মকর্তা আতাউল মুনিম জানান, নতুন নির্দেশনা না দেওয়া পর্যন্ত সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ বন্ধ থাকবে। তবে বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পাশাপাশি ইরানে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের নিজ দেশে ফেরার ক্ষেত্রেও কোনো বাধা নেই।

তিনি আরও জানান, আজকের মধ্যে ইরান থেকে প্রায় ২০০ পাকিস্তানি শিক্ষার্থীর দেশে ফেরার কথা রয়েছে।

পাকিস্তান কর্তৃপক্ষ কী কারণে এই সিদ্ধান্ত নিয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্টভাবে জানানো হয়নি।

৩৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন