Latest

International

আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করলো জর্ডান

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৫ জুন, ২০২৫ ৮:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতের জেরে জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাণিজ্যিক ফ্লাইটের জন্য।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, নিরাপত্তাজনিত কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

শনিবার গভীর রাতে ইরানের পাল্টা হামলার সময় জর্ডানের আকাশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উড়তে দেখা গেছে। রাজধানী আম্মান থেকে আল জাজিরার সংবাদদাতা জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল এবং আকাশেই কয়েকটি ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করা হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে জর্ডানের সঙ্গে বিভিন্ন দেশের আকাশপথে যোগাযোগে সাময়িক ব্যাঘাত ঘটছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলা শনিবার রাতেও অব্যাহত রয়েছে, যার প্রভাব আশপাশের দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে।

৩৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন