Latest

International

মহারাষ্ট্রে প্রথম শ্রেণি থেকেই প্রাথমিক সামরিক প্রশিক্ষণ চালু

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ ৬:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
মহারাষ্ট্র সরকার প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক সামরিক প্রশিক্ষণ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই ঘোষণা দিয়েছেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দাদা ভুঁসে।

মন্ত্রীর কথায়, এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা এবং দৈনন্দিন শরীরচর্চার অভ্যাস গড়ে উঠবে।

মন্ত্রী ভুঁসে পিটিআইকে জানান, শিশুদের শারীরিকভাবে সক্রিয় এবং নিয়মশৃঙ্খল থাকাটা সারাজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ছোট বেলা থেকেই তাদের মৌলিক সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে, যা তাদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক হবে।

এই প্রশিক্ষণ কার্যক্রমের জন্য অবসরপ্রাপ্ত প্রায় ২.৫ লাখ সেনা সদস্যদের সহযোগিতা নেওয়া হবে। পাশাপাশি এনসিসি, স্কাউট-গাইড এবং ক্রীড়া শিক্ষকরাও অংশগ্রহণ করবেন।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস এই উদ্যোগকে ইতিবাচকভাবে স্বাগত জানিয়েছেন। সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে এই পদক্ষেপকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন সিন্দুর’ চালায় এবং ‘অপারেশন অভ্যাস’ ও ‘অপারেশন শিল্ড’ এর মাধ্যমে সীমান্তবর্তী অঞ্চলগুলোর বেসামরিক প্রতিরক্ষা শক্তিশালী করা হয়েছে। এই নতুন সামরিক প্রশিক্ষণ কর্মসূচি জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আরও নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

৪৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন