Latest

International

‘ডাকাত’ ভেবে বিমান হামলা, নাইজেরিয়ায় ২০ বেসামরিক নিহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নাইজেরিয়ার জামফারা রাজ্যে ‘ডাকাত’ সন্দেহে চালানো সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ২০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা ডাকাতদের ধাওয়া করছিলেন, কিন্তু সামরিক বিমান ভুলবশত তাদের লক্ষ্য করে হামলা চালায়।

শনিবার মারু জেলার মানি ও ওয়াবি গ্রামে একদল সশস্ত্র ডাকাত গবাদিপশু লুট করে ও গ্রামবাসীদের অপহরণ করে নিয়ে যায়। পরে আশপাশের মারায়া ও অন্যান্য গ্রামের স্বেচ্ছাসেবীরা ডাকাতদের পেছনে ধাওয়া দেন। এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় দেশটির সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান। কিন্তু তারা স্বেচ্ছাসেবকদের ডাকাত ভেবে ওপর থেকে বোমা বর্ষণ করে।

স্থানীয় বাসিন্দা বুহারি ডাঙ্গুলবি বলেন,

"একই দিনে আমরা দুটি বিপর্যয়ের মুখে পড়েছি। ডাকাতরা আমাদের লোকজন ও গরু নিয়ে গেছে, আবার যারা তাদের খুঁজতে গিয়েছিল, তারা বিমান হামলায় মারা গেছে।"
স্থানীয় আরও দুই বাসিন্দা—ইশিয়ে কাবিরু ও আলকা তানিমু—ও নিশ্চিত করেছেন যে, হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।

বেসামরিক প্রাণহানি বাড়ছে, দায় স্বীকার করেনি সেনাবাহিনী
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে গত কয়েক বছরে সশস্ত্র ডাকাত চক্রের তাণ্ডব বেড়েই চলেছে। এসব গোষ্ঠী মূলত অর্থের লোভে অপরাধ করে, উত্তর-পূর্বাঞ্চলের জিহাদি গোষ্ঠীগুলোর মতো কোনো আদর্শে তারা বিশ্বাস করে না।

এদিকে সেনাবাহিনীর এই হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি কর্তৃপক্ষ। তবে এটি জামফারা রাজ্যে এ ধরনের ভুলবশত বেসামরিক প্রাণহানির তৃতীয় ঘটনা বলে জানিয়েছেন স্থানীয়রা।

৩৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন