Latest

International

ভাবিকে নৃশংসভাবে খুন, কাটা মুণ্ডু হাতে থানায় হাজির যুবক

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ৩১ মে, ২০২৫ ১১:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বাসন্তীর ভরতগড় এলাকায় ঘটে গেল এক নারকীয় হত্যাকাণ্ড।

শনিবার সকালে রাস্তার ধারে আচমকাই দেখা যায়, এক যুবক হাতে ধারালো চপার ও অন্য হাতে একটি নারীর কাটা মাথা নিয়ে নির্ভীকভাবে হাঁটছেন। চারপাশে আতঙ্কের পরিবেশ, স্তব্ধ পথচারীরা বিস্ময়ে হতভম্ব।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, যুবকের মুখে কোনও অনুশোচনার চিহ্ন ছিল না। ভয়হীনভাবে তিনি হাঁটতে হাঁটতে সোজা গিয়ে পৌঁছান বাসন্তী থানায়। এরপর পুলিশের কাছে স্বীকার করেন, তিনি তার ভাবিকে খুন করেছেন।

পুলিশ অভিযুক্তকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত চপার ও কাটা মুণ্ডুটি জব্দ করে। অভিযুক্তের নাম বিমল মণ্ডল। নিহত নারীর নাম সতী মণ্ডল, যিনি বিমলের ভাবি বলে জানা গেছে। দু’জনেই ভরতগড় গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে একটি পারিবারিক বিবাদ থেকে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর হঠাৎই বিমল চপার দিয়ে ভাবিকে কুপিয়ে হত্যা করেন এবং তার মাথা শরীর থেকে আলাদা করে দেন।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আতঙ্কিত লোকজন দূর থেকে ঘটনাটি মোবাইলে ভিডিও করেন। সেই ভিডিওয় দেখা যায়, বিমল একেবারে ভাবলেশহীন, মুখে কোনও অনুশোচনার ছাপ নেই।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি পারিবারিক বিবাদজনিত খুন বলে মনে করা হলেও, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। অভিযুক্তকে জেরা করা হচ্ছে।

৪৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন