Latest

International

জাপানের হোক্কাইডোতে ৬.১ মাত্রার ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ৩১ মে, ২০২৫ ১০:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো অঞ্চল শনিবার বিকেলে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে। স্থানীয় সময় বিকাল ৫টা ৩৭ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.১।

জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল হোক্কাইডোর কুশিরো শহরের উপকূলবর্তী এলাকায়, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে। এটি জাপানের ভূমিকম্প তীব্রতা সূচকে ৪ মাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে।

ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে দেশটির জরুরি সেবা সংস্থাগুলো।

এদিকে, ভূমিকম্পের সময় হোক্কাইডোতে ঝড়ো আবহাওয়া বিরাজ করছিল। স্থানীয় গণমাধ্যম জানায়, এতে সমুদ্রপৃষ্ঠে সামান্য উচ্চতার পরিবর্তন লক্ষ্য করা গেলেও তা থেকে বড় ধরনের কোনো ঝুঁকি বা ক্ষতির আশঙ্কা নেই।

উল্লেখ্য, ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত হোক্কাইডোতে মাঝেমধ্যেই বিভিন্ন মাত্রার ভূকম্পন অনুভূত হয়। তবে শনিবারের ভূমিকম্পটি এখন পর্যন্ত বড় ধরনের বিপর্যয় না ঘটিয়ে কেটে গেছে।

৪২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন