Latest

International

পাকিস্তানে ৭ জুন হবে ঈদ, আমিরাতে ছুটি ঘোষণা, সম্ভাব্য তারিখ জানাল সুপারকো

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ২৩ মে, ২০২৫ ১:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (SUPARCO) জানিয়েছে, বৈজ্ঞানিক বিশ্লেষণ ও জ্যোতির্বিদ্যার তথ্য অনুযায়ী, দেশটিতে আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

বৃহস্পতিবার (২২ মে) পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সুপারকো এক বিবৃতিতে জানিয়েছে, ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা নিয়ে একটি সম্ভাব্য পূর্বাভাস দেওয়া হয়েছে। জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, ২৭ মে জিলহজের নতুন চাঁদের জন্ম হবে।

তবে ওইদিন চাঁদের বয়স সূর্যাস্তের সময় মাত্র ১১ ঘণ্টা ৩৪ মিনিট হবে এবং সূর্যাস্ত ও চাঁদের অস্ত যাওয়ার মধ্যে ব্যবধান থাকবে মাত্র ৩৭ মিনিট। ফলে অনুকূল আবহাওয়ার মধ্যেও চাঁদ দেখা দুষ্কর হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এই তথ্যের ভিত্তিতে, ২৯ মে জিলহজ মাস শুরু হতে পারে এবং সেই অনুযায়ী পাকিস্তানে ৭ জুন ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হিলাল, যারা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও আবহাওয়ার পরিস্থিতি পর্যালোচনা করে চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহা উপলক্ষে চারদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটির সরকারের ঘোষণা অনুযায়ী, ৫ জুন আরাফাত দিবস এবং ৬ জুন ঈদুল আজহা ধরে ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে এখানেও চূড়ান্ত দিন নির্ভর করছে চাঁদ দেখার ওপর।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি জানিয়েছে, ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে চাঁদের উদয় হবে এবং সূর্যাস্তের প্রায় ৩৮ মিনিট পর পর্যন্ত তা দৃশ্যমান থাকবে। ফলে ওইদিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে আমিরাতে ২৮ মে জিলহজ মাস শুরু হতে পারে এবং ৬ জুন ঈদ উদযাপিত হতে পারে।

বাংলাদেশের ক্ষেত্রেও একই ধরনের সময়সূচি প্রযোজ্য হতে পারে। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপন হয়ে থাকে দক্ষিণ এশিয়ায়। সেই অনুযায়ী, বাংলাদেশে ৭ বা ৮ জুন পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

৮১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন