Latest

Politics

মানবিক করিডর নয়, বন্দর সংস্কারে জোর দেয়ার আহ্বান এনডিবি চেয়ারম্যানের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ১২:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, "মানবিক করিডর" কিংবা বন্দর লিজ দেয়ার মতো সিদ্ধান্ত নয়, বরং প্রয়োজন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর যথাযথ সংস্কার।

জনগণকে সহিংসতা থেকে রক্ষা করতে হলে নিবেদিতপ্রাণ রাজনৈতিক দলগুলোকে দ্রুত নিবন্ধন দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হবে।

আজ বিকেলে রাজধানীর তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে আয়োজিত ‘মানবিক করিডর বা বন্দর লিজ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। এতে আরও বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য গাজী মনসুর, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন বৈরাগী, বিথী হাওলাদার, আবু বকর সিদ্দিক রতন, রুবেল আখন্দ, আফতাব মন্ডল, সাইফুল হক রহমান ও অরবিন্দ দেবনাথ।

সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, বর্তমান সরকার ছাত্র রাজনীতির নামে যে শাসন চালাচ্ছে, তা গণতন্ত্রের পরিপন্থী। তারা নির্বাচিত না হয়েও একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। ‘মানবিক করিডর’ কিংবা ‘বন্দর লিজ’ দেয়ার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে জনগণের মতামত উপেক্ষিত। এটা স্পষ্টভাবে বোঝায়, তারা গণতান্ত্রিক চিন্তা থেকে সরে যাচ্ছে।

তিনি আরও বলেন, “আমরা এক ফ্যাসিস্টকে বিদায় দিয়েছি, কিন্তু এখন আবার নতুন ফ্যাসিস্টদের বিরুদ্ধে রাজপথে দাঁড়াতে হচ্ছে।”

নেতারা তাদের বক্তব্যে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

৫৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Politics নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন