Latest

International

এনডিটিভির মতে ৭০ এবং আইএসপিআরের তথ্যে ২৬ জন নিহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৭ মে, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে একাধিক স্থানে ভারতীয় সেনাবাহিনীর চালানো হামলায় ৭০ জন ‘জঙ্গি’ নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত।

তারা জানায়, নিহতরা লস্কর-ই-তৈয়বা ও জেশ-ই-মোহাম্মদের সদস্য। হামলার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’।

এনডিটিভি সূত্র অনুযায়ী, জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিশোধ হিসেবে পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন কাশ্মীরে ৯টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলার লক্ষ্য ছিল মুজাফ্ফারাবাদ, কোটলি, ভাওয়ালপুর, রাওয়ালকোর্ট, চাকসওয়ারি, বিমবের, নিলুম ভ্যালি, ঝেলম ও চাকওয়াল।

ভারতের দাবি, এই এলাকাগুলো জঙ্গিদের ঘাঁটি হিসেবে পরিচিত এবং অভিযানে লস্কর-ই-তৈয়বা ও জেশ-ই-মোহাম্মদের কার্যক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়েছে। এ হামলা শুধু প্রতিশোধ নয়, বরং ভারতীয় কৌশলগত সংকল্পের প্রতিফলন বলেও মন্তব্য করেন কর্মকর্তারা।

অন্যদিকে, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা জানিয়েছে। তাদের মতে, ভারত ‘বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে মানবিক আইন লঙ্ঘন করেছে।’

পাকিস্তানের সামরিক মুখপাত্র লে. জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ভাওয়ালপুরের আহমেদপুরে, যেখানে নিহতদের মধ্যে দুই শিশু ও সাতজন নারী রয়েছেন। মুজাফ্ফারাবাদের একটি মসজিদে হামলায় শিশুসহ তিনজন হতাহত হয় এবং কোটলিতে এক মসজিদের ওপর হামলায় দুই কিশোর প্রাণ হারায়।

উভয় দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় বৈশ্বিক নেতারা দুই পক্ষকেই সংযত থাকার আহ্বান জানিয়েছেন। ভারত আন্তর্জাতিক সম্প্রদায়কে জানিয়েছে, এই হামলা ছিল তাদের আত্মরক্ষার অংশ।

৩৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন