Latest

International

গাজা পরিস্থিতি নিয়ে মিশর ও জর্ডানের সঙ্গে সম্মেলনের ঘোষণা ম্যাক্রোঁর

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ ৮:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি এবং জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে গাজার পরিস্থিতি নিয়ে একটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন আয়োজন করবেন।

তিনি শনিবার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই ঘোষণা দেন।

এক প্রতিবেদনে আরব নিউজ জানিয়েছে, ম্যাক্রোঁ এক্সে লেখেন, ‘গাজার জরুরি পরিস্থিতির প্রতিক্রিয়া জানাতে এবং মিশরের প্রেসিডেন্ট এল-সিসির আমন্ত্রণে কায়রো সফরের সময়, আমরা মিশরের প্রেসিডেন্ট এবং জর্ডানের রাজা সঙ্গে একটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন করব।’

ফরাসি প্রেসিডেন্ট রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় কায়রোতে পৌঁছানোর কথা রয়েছে এবং পরবর্তী দিন সোমবার (৭ এপ্রিল) সকালে তিনি মিশরের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করবেন।

ম্যাক্রোঁর অফিস জানায়, ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনটি একই দিনে মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হবে। এরপর মঙ্গলবার, তিনি মিশরের এল-আরিশ বন্দর পরিদর্শন করবেন, যা গাজার জন্য আন্তর্জাতিক সাহায্যের প্রধান ট্রানজিট পয়েন্ট। সেখানে তিনি মানবিক সহায়তা ও নিরাপত্তা কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং 'যুদ্ধবিরতির পক্ষে অবিরাম প্রচেষ্টা' চালাবেন।

৩৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন