Latest

Politics

আগামীকাল নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, শীর্ষ পাঁচ পদে নাম চূড়ান্ত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামীকাল শুক্রবার একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যার নাম হবে ‘জাতীয় নাগরিক পার্টি’।

নতুন দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম ও সদস্যসচিব হিসেবে আখতার হোসেনের নাম চূড়ান্ত করা হয়েছে। এছাড়া, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারীর নামও চূড়ান্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে অংশগ্রহণকারী কয়েকজন জাতীয় নাগরিক কমিটির নেতা দলের নাম ও পদবিন্যাসের বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র থেকে জানা গেছে, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে একাধিক প্রার্থী থাকায় সেখানে নেতৃত্ব এখনো চূড়ান্ত হয়নি। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান আগামীকাল বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে, যেখানে দলের শীর্ষ পদের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

৬২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Politics নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন