Latest

Politics

নতুন ছাত্রসংগঠন ঘোষণার কথা জানালেন বৈষম্যবিরোধীদের একাংশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫ ২:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক নতুন একটি ছাত্রসংগঠন গঠনের ঘোষণা দিয়েছেন।

তারা জানিয়েছেন, দুই দিনের মধ্যে একটি জনমত জরিপ পরিচালনা করা হবে এবং তার পর বিস্তারিত ঘোষণা করা হবে।

তারা জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে দুই দিন ব্যাপী অনলাইন ও অফলাইন জরিপের মাধ্যমে নতুন ছাত্রসংগঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

১৭ ফেব্রুয়ারি সোমবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, হাসিব আল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আবু বাকের মজুমদার বলেন, “আমাদের কাঙ্ক্ষিত সংগঠনের নাম এবং আত্মপ্রকাশের তারিখ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। দুই দিনের জরিপের পর এই সিদ্ধান্ত নেওয়া হবে।” তিনি আরও বলেন, এই সংগঠন কোনো ধরনের লেজুড়বৃত্তিক রাজনীতি অনুসরণ করবে না এবং তাদের স্লোগান হবে ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’।

এই ঘোষণা প্রকাশ হওয়ার পর ব্যাপক আলোচনা শুরু হয় অনলাইন ও অফলাইনে। সংবাদ সম্মেলনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির মুখপাত্র উমামা ফাতেমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এতে কোনো দ্বন্দ্ব নেই, সবার সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" তিনি আরো বলেন, “আমাদের আহ্বায়ক কমিটির কোনো সদস্য উপস্থিত না থাকলেও, এই সিদ্ধান্তে কোনোরকম বিরোধিতা নেই। যেহেতু এটি ছাত্র সংগঠন গঠনের সিদ্ধান্ত, সবাই এতে একমত হয়েছে।”

আব্দুল হান্নান মাসুদ বলেন, "নতুন রাজনৈতিক অবস্থান তৈরির জন্য নতুন ধরনের ছাত্র রাজনীতি প্রয়োজন। তাই আমরা নতুন ধারার লেজুড়বিহীন ছাত্র রাজনীতিকে স্বাগত জানাই। যারা এই নতুন ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত হবে, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করবেন।" তিনি আরো জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি প্রেসার গ্রুপ হিসেবে থাকবে এবং জুলাইয়ের স্পিরিটে দেশ গড়ার কাজ অব্যাহত রাখবে।

৫৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Politics নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন