Latest

Entertainment

বলিউড সুপার স্টার সাইফের ওপর হামলাকারীর বাড়ি ঝালকাঠিতে!

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি প্রতিনিধি

সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫ ১০:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতের জনপ্রিয় নায়ক সাইফ আলী খানের ওপর হামলায় অভিযুক্ত মুহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ (৩৫) ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামের বাসিন্দা।

তার পিতার নাম মো. রুহুল আমিন ফকির।



খোঁজ নিয়ে জানা গেছে, তার পিতা মো. রুহুল আমিন ফকির তিনি একসময় খুলনা মিলে চাকুরি করতেন। তিন ছেলের মধ্যে মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ দ্বিতীয়। তবে অনেক দিন থেকে পরিবারের সঙ্গে তার কোন যোগাযোগ ছিল না।

শেহজাদ এর ছোট ভাই মো. সালমান ফকির জানান, শেহজাদ নলছিটি থানায় হত্যাসহ একাধিক মামলার আসামি। মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম হত্যা মামলার পর তিনি আত্মগোপনে ছিলেন। পরে ভারতে পালিয়ে যায়। এর আগে দেশে থাকা অবস্থায় বেশ কয়েকবার পুলিশের হাতে আটক হয়। তবে সে ভারতে পালিয়ে যাওয়ার পরে তার সঙ্গে পরিবারের কোন যোগাযোগ আছে কি না সে জানেন না।



 
তার প্রতিবেশীরা  জানায়, তার চলাফেরা একরোখা ধরনের ছিল। কোন কাজ করলে কি হবে সেটা নিয়ে ভাবতো না। যে কারণে সে বহুবার পুলিশের হাতে আটক হয়েছে। খুব কম বয়সে সে পারিবারিকভাবে বিয়ে করেছিল তবে তার সেই সংসার বেশিদিন টিকে নি। জানা মতে তার কোন সন্তানও নেই। চুরি, ছিনতাই, হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে শরিফুল ইসলাম শেহজাদের বিরুদ্ধে। সে লেখা পড়া করেনি। এলাকায় একাধিকবার বিভিন্ন কারণে জনতার হাতে গণপিটুনির শিকার হয়েছে। এছাড়া পরিবারের অজান্তে বেশ কয়েকটি বিবাহও করেছিলেন বলে শোনা যাচ্ছে।  

৪৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Entertainment নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন