Latest

International

প্রথম দিনে ৯০ ফিলিস্তিনিকে ফেরত, হামাস দিলো ৩ ইসরাইলিকে

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫ ৬:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রথম দিনেই ৯০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই মুক্তি দেয়া হয়। আর এর আগে হামাস ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। 

দীর্ঘ ১৫ মাস রক্তক্ষয়ের পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় এবং চুক্তির শর্ত অনুযায়ী এই বন্দি বিনিময় হয়।




ওই তিন ইসরায়েলি জিম্মি হলেন,  রোমি গনেন, ডোরন স্টেইন ব্রেচার এবং এমিলি দামারি। তাদের রেড ক্রসের মাধ্যমে মুক্ত করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ইসরায়েলে নিয়ে যাওয়া হয়।



এদিকে, চুক্তির আওতায় ইসরায়েল ৯০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়, যারা সবাই নারী ও শিশু। মুক্তিপ্রাপ্ত বন্দিদের প্রাথমিক চিকিৎসার জন্য খান ইউনিস হাসপাতালে পাঠানো হবে। ইসরায়েলের প্রশাসন জানিয়েছে, একজন ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ৩০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে।

 
রয়টার্স জানিয়েছে, মুক্তি পাওয়া বেশিরভাগ ফিলিস্তিনি বন্দি সম্প্রতি আটক হয়েছেন এবং তাদের বিরুদ্ধে কোনও সাজা ঘোষণা করা হয়নি। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে হামাসের হাতে থাকা ৩৩ ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েল তাদের হাতে আটক কয়েকশ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। ছয় সপ্তাহের মধ্যে এই বন্দি বিনিময় শেষ হবে।

৪৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
International নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন