Latest

National

ইন্টারনেট

ভিপিএন ছাড়াই চালু হল সামাজিক যোগাযোগ মাধ্যম

সাজিয়া আক্তার
সাজিয়া আক্তার

বুধবার, ৩১ জুলাই, ২০২৪ ১০:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
দুই সপ্তাহ ধরে বন্ধ থাকার পর বুধবার বেলা দুইটার পর চালু হয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম।

বুধবার বেলা ২টার পরপরই চালু করে দেয়া হয় বাংলাদেশে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ও টিকটক। কোনো ধরনের ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন অ্যাপ্লিকেশন ছাড়াই এসব সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যাচ্ছে।


এর আগে, বুধবার বিকেল থেকেই এগুলো খুলে দেয়ার কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মালিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী এ কথাগুলো বলেন।


কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পাঁচ দিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে। ১০ দিন পর ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়েছে। কিন্তু বন্ধ থেকে যায় ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম। তবে এ সময় ইউটিউব চালু ছিল।

৩৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন