Latest

Country

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থক দলের মধ্যে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচ

মো: আরিফ, বান্দরবান
মো: আরিফ, বান্দরবান

বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪ ১:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বান্দরবান জেলা স্টেডিয়াম মাঠে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

উক্ত ফুটবল ম্যাচে ব্রাজিল সমর্থক দল ২-০ গোলের ব্যবধানে আর্জেন্টিনা সমর্থক দলের বিরুদ্ধে জয়লাভ করে।

সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট ও প্রতিষ্ঠাতা সদস্য ব্রিগেডিয়ার জেনারেল শাহ মুহাম্মদ সুলতান উদ্দিন ইকবাল, পিএইচডি (অবসরপ্রাপ্ত), বিশেষ অতিথি বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ওসমান গনি ও বান্দরবান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন শাহরিয়ার , আরও উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকা ও কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ওমর ফারুক রুবেল।

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক- কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সরব উপস্থিতিতে উক্ত ফুটবল ম্যাচ সফল ও সার্থক হয়ে উঠেছে।

৪৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন