Latest

National

সরকারের ছয় মাস পূর্ণ: প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ মতবিনিময় সভা 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে সরকারের গত ছয় মাসের কার্যক্রম, অর্জন ও আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরতে আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে এ সভা শুরু হয়েছে।

সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এই সভায় গত ১৮০ দিনের সরকারি কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরা হবে। একই সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অর্জন, নেওয়া উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে আয়োজিত সভায় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।

সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ উপস্থিত থাকবেন।

এ ছাড়া তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জাহিদ উর রহমান সভায় উপস্থিত থাকার কথা রয়েছে।

স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আব্দুল আওয়াল এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের কর্মকর্তারাও এতে অংশ নেবেন।

সভায় সরকারের দায়িত্ব গ্রহণের পর ছয় মাসে বিভিন্ন খাতে নেওয়া পদক্ষেপ ও অর্জন নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হবে। পাশাপাশি আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা এবং সরকারের কর্মপরিধি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত এই সভাকে সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে দেখা হচ্ছে।

১৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন