Latest

Country

বিদেশে পাঠানোর নামে অপহৃত যুবক উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেফতার

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ৩:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে বিদেশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ এবং ৯ দিন শিকলবন্দি করে রাখার পর এক যুবককে জীবিত উদ্ধার করেছে র‌্যাব-১০। এই চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে সাড়ে চার লাখ টাকা মুক্তিপণ আদায়ের পরও আরও টাকা দাবি করায় চাঞ্চল্যকর এই ঘটনা সামনে আসে।

র‌্যাব-১০ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৬ আগস্ট মো. নিলয় শিকদারকে অপহরণ করে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। ভুক্তভোগীর পরিবার তাকে জীবিত ফিরে পাওয়ার আশায় অপহরণকারীদের দেওয়া বিভিন্ন বিকাশ নম্বরে মোট ৪ লাখ ৫১ হাজার টাকা পাঠায়। কিন্তু এরপরও নিলয়কে মুক্তি না দিয়ে আরও ৫ লাখ টাকা দাবি করে চক্রটি।

র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বিদেশে ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে পূর্বেও নিলয়ের কাছ থেকে পাসপোর্টসহ কয়েক দফায় ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছিল চক্রটি। পরবর্তীতে তাকে বিদেশে না পাঠিয়ে সুপরিকল্পিতভাবে অপহরণ করা হয়। এই ঘটনায় নিলয়ের শ্বশুর বাদী হয়ে ঝালকাঠির কাঠালিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি বাড়ায়। গত ১৫ আগস্ট রাতে ফরিদপুর শহরের চরকমলাপুর এলাকার একটি আবাসিক ভবনে ঝটিকা অভিযান চালায় র‍্যাব। সেখানে পায়ে লোহার শিকল ও তালা লাগানো অবস্থায় বন্দি নিলয় শিকদারকে উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে অপহরণকারী চক্রের মূলহোতা মো. ফেরদৌস উর রহমান এবং তার নারী সহযোগী মহুয়া আহমেদকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানার মুন্সীডাঙ্গী এলাকা থেকে চক্রের আরেক সদস্য এস এম মনোয়ারকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অপহৃত নিলয়কে একটি অন্ধকার কক্ষে বন্দি রেখে অমানুষিক নির্যাতন চালানো হতো। নির্যাতনের সময় তার চিৎকার যেন বাইরে না যায়, সেজন্য ঘরে উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানো হতো। এছাড়া তাকে দিনে মাত্র একবেলা খাবার দেওয়া হতো বলে অভিযোগ উঠেছে। উদ্ধার অভিযানের সময় দুটি লোহার শিকল, তালা, চাবি, পাইপ, চাকু এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন