Latest

Country

ফরিদপুরে পদ্মার ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজ শুরু

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ২:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর সদর উপজেলার কবিরপুর চরে পদ্মা নদীর তীব্র ভাঙন রোধে ১১২ মিটার এলাকাজুড়ে জিও ব্যাগ ফেলার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এই জরুরি ডাম্পিং কাজের উদ্বোধন করেন। চরাঞ্চলকে স্থায়ীভাবে ভাঙন থেকে রক্ষা করতে স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন তিনি।

জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন উপলক্ষ্যে কবিরপুর চরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, বর্তমান সরকার নদীভাঙন রোধে সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে। প্রশাসনের সময়োপযোগী পদক্ষেপ ও আন্তরিকতার কারণেই ফরিদপুরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুততার সাথে প্রতিরক্ষামূলক কাজ শুরু করা সম্ভব হয়েছে।

এমপি আরও উল্লেখ করেন, চরাঞ্চলের মানুষকে নদীভাঙনের অভিশাপ থেকে স্থায়ীভাবে মুক্ত করতে একটি দীর্ঘমেয়াদি ও মজবুত প্রতিরক্ষামূলক বাঁধ নির্মাণের প্রক্রিয়া চলমান রয়েছে। এই লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সাজু সিকদার। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল চৌধুরী রঞ্জন এবং নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুস্তাকুজ্জামান মুস্তাক।

সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত কয়েকশ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। চরের বাসিন্দারা দ্রুত কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন।

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন