Latest

Country

খালেদা জিয়া শুধু দেশ নয় সারা বিশ্বের মধ্যে গণতন্ত্রের মডেল: মুরাদ

রাসেল হোসেন, ধামরাই
রাসেল হোসেন, ধামরাই

রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ১:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের গণতন্ত্রের মডেল হিসেবে উল্লেখ করেছেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ।

শনিবার বিকেলে ধামরাইয়ের ডাউটিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, বেগম খালেদা জিয়ার ১৯৯১ থেকে ১৯৯৬ সালের শাসনামলকে অনেকেই দেশের জন্য গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করেন। তাঁর দাবি, ওই সময়ে শিল্পকারখানা ও অর্থনীতির ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি শিক্ষা খাতেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ জলিল, ঢাকা জেলা যুবদলের সহসভাপতি ইবাদুল হক জাহিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

৩৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন