Latest

Country

জামালপুরে বেসরকারি শিক্ষকদের সাড়ে ৭ কোটি টাকার অবসর ও কল্যাণ ভাতা প্রদান

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের মাঝে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের সাড়ে ৭ কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জেলার ৪৫৯ জন শিক্ষক-কর্মচারীকে এই বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়। ১৫ আগস্ট জেলা কালেক্টরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ হস্তান্তর সম্পন্ন হয়।

জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। দেশব্যাপী ১ লাখ ২৩ হাজার ৫৯৬ জন শিক্ষক-কর্মচারীর জন্য বরাদ্দকৃত ২১০০ কোটি টাকার অংশ হিসেবে জামালপুর জেলায় এই অর্থ বরাদ্দ দেওয়া হয়। যার সুনির্দিষ্ট পরিমাণ ৭ কোটি ৫৫ লাখ ৪৯ হাজার ৬১৮ টাকা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক এবং অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম। এছাড়াও জেলা শিক্ষা অফিসার মো. শামসুল আলম ও অতিরিক্ত জেলা শিক্ষা অফিসার এস এম মোজাম্মেল হাসানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের এই উদ্যোগের ফলে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটেছে। এই কল্যাণ ভাতা তাদের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

১৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন