Latest

Country

কুয়াকাটায় নিরাপদ খাদ্য নিশ্চিতে প্যাকেটে সতর্কবার্তার দাবি, স্মারকলিপি পেশ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৮:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
জনস্বাস্থ্য রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে পটুয়াখালীর কুয়াকাটায় এক আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের ক্ষতিকর প্রভাব সম্পর্কিত স্পষ্ট স্বাস্থ্য সতর্কবাণী যুক্ত করার দাবি জানিয়েছেন বক্তারা। এ উপলক্ষে পরে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তার মাধ্যমে খাদ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

কুয়াকাটা প্রেসক্লাবের উদ্যোগে এবং সিটিজেন নেটওয়ার্কের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা প্যাকেটজাত খাবারের ক্ষতিকর উপাদান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, অতিরিক্ত লবণ ও ট্রান্স ফ্যাটযুক্ত খাবার নিয়মিত গ্রহণের ফলে সাধারণ মানুষের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।

কুয়াকাটা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মির্জা শাহরান হোসাইন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান এবং এনজিও সংস্থা এসএসডিপির নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমান।

আলোচনায় বক্তারা উল্লেখ করেন যে, ভোক্তাদের সচেতন সিদ্ধান্ত নেওয়ার সুবিধার্থে পণ্যের পুষ্টিমান ও ক্ষতিকর দিকগুলো প্যাকেটের গায়ে সহজ ভাষায় স্পষ্ট করে লেখা উচিত। এটি শুধু জনস্বাস্থ্য রক্ষা করবে না, বরং খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল হতে বাধ্য করবে।

কর্মসূচির শেষভাগে আয়োজকদের পক্ষ থেকে কুয়াকাটা প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচি পালন করা হয়। এরপর জেলা খাদ্য কর্মকর্তার মাধ্যমে খাদ্য মন্ত্রণালয় বরাবর দুটি পৃথক স্মারকলিপি প্রদান করা হয়, যেখানে কার্যকর আইনি পদক্ষেপের দাবি জানানো হয়।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন