Latest

Country

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ভূমি অফিসের রেকর্ড সাফল্য

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৪:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ভূমি অফিস ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায় ও জনসেবায় এক অনন্য রেকর্ড গড়েছে। এক অর্থবছরে বিভিন্ন খাত থেকে সর্বমোট ৩ কোটি ৩৮ লাখ টাকার বেশি রাজস্ব সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। একইসঙ্গে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলমের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা ও বেদখল হওয়া খাস জমি উদ্ধারেও নজরকাড়া অগ্রগতি হয়েছে।

ভূমি অফিস সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, সাধারণ দাবি বাবদ ১ কোটি ৩ লাখ ৪৯ হাজার ৫২৩ টাকা ভূমি উন্নয়ন কর আদায় করা হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার শতভাগ। পাশাপাশি সরকারি সংস্কার ভূমি উন্নয়ন কর বাবদ আদায় হয়েছে ৮২ লাখ ৩৭ হাজার ৩৪৫ টাকা, যা এযাবৎকালের সর্বোচ্চ রেকর্ড অর্জন।

এছাড়া অর্পিত সম্পত্তির লিজমানি বাবদ ১৫ লাখ ৭৬ হাজার ৪৯৮ টাকা এবং অনুমোদিত নামজারি থেকে ৯৮ লাখ ৯০ হাজার টাকা কোষাগারে জমা পড়েছে। অন্যদিকে অননুমোদিত বাতিল নামজারি খাতে ২ লাখ ৬৫ হাজার ৬৫০ টাকা, হাট-বাজার একসনা বন্দোবস্ত থেকে ৮ লাখ ৭০ হাজার ২৬৫ টাকা এবং জলমহাল ইজারা বাবদ ৭ লাখ ৩৭ হাজার ৬১২ টাকা রাজস্ব সংগৃহীত হয়েছে।

ভূমি সংক্রান্ত যেকোনো অনিয়ম রুখতে ও সরকারি স্বার্থ সুরক্ষায় কঠোর অবস্থানে ছিল উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ৩৯টি বিশেষ অভিযানে ১৫৬টি মামলা করা হয়েছে। এসব মামলায় জরিমানাস্বরূপ আদায় করা হয়েছে ১৮ লাখ ৭৮ হাজার ৭০০ টাকা এবং বিভিন্ন অপরাধে ২০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সেবাগ্রহীতাদের ভোগান্তি লাঘবে ৩৭০টি বিবিধ বা মিস কেস নিষ্পত্তি করা হয়েছে। পাশাপাশি ফৌজদারি কার্যবিধির ধারা অনুযায়ী ৫৫০টি মামলার প্রতিবেদন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩-এর আওতায় ৭৫টি মামলার প্রতিবেদন এবং অন্যান্য দেওয়ানি ও ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল মামলার প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়।

উপজেলায় নিয়মিত গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের সরাসরি অভিযোগ শুনে তাৎক্ষণিক সমাধান দেওয়া হচ্ছে। এ বিষয়ে সহকারী কমিশনার মো. সাদরুল আলম জানান, স্বচ্ছ ও হয়রানিমুক্ত জনবান্ধব ভূমি সেবা প্রদানে তাদের এই জোরদার কার্যক্রম অব্যাহত থাকবে।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন