Latest

Country

সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজে গ্যাস ছড়িয়ে নিহত ৪

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ৭:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ এলএনজি জাহাজের একটি ট্যাঙ্ক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ বলেন, শুক্রবার ইয়ার্ডের কার্যক্রম বন্ধ ছিল। সকাল নয়টার দিকে ইয়ার্ডে থাকা একটি স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাঙ্কে লিকেজ দেখা দেয়। এ সময় স্থানীয় কয়েকজন বহিরাগত বিষয়টি দেখতে সেখানে গেলে গ্যাসের সংস্পর্শে আক্রান্ত হন। পরে তাঁদের মধ্যে চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইয়ার্ড কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় শতাধিক মানুষ ইয়ার্ডে গিয়ে ভাঙচুর চালায়। এ সময় ইয়ার্ডের বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে।

দুর্ঘটনার পর গ্যাসের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

১৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন