Latest

Country

নরসিংদীতে কন্টেইনারে অবৈধ গ্যাস সরবরাহ বন্ধের দাবিতে চালকদের বিক্ষোভ

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ১১:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীতে রাতের আঁধারে কন্টেইনার ভর্তি সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস বিক্রির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সিএনজিচালিত মোটরযান চালক ও মালিকরা। তীব্র গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ না নিলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্ট্যান্ডের মাইক্রোবাস ও সিএনজি চালকরা এ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। এ সময় চালকরা অভিযোগ করেন, স্থানীয় কিছু ফিলিং স্টেশন বা পাম্প মালিক অতিরিক্ত মুনাফার লোভে রাতের অন্ধকারে বড় বড় কন্টেইনার ভর্তি সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস সরবরাহ করছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন আরশিনগর মাইক্রোস্ট্যান্ডের সভাপতি আইয়ুব আলী, সেভাসংঘ মাইক্রোস্ট্যান্ডের সভাপতি লিটন মিয়া এবং বীরপুর মাইক্রোস্ট্যান্ডের সাধারণ সম্পাদক মাসুদ মিয়া। এছাড়া চালকদের মধ্যে মো: সাত্তার মিয়া, মো: হোসেন মিয়া, মো: আল আমিন মিয়া ও মো: মুসা মিয়া ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন।

বক্তারা বলেন, রাতের বেলা অবৈধ কন্টেইনারে গ্যাস পাচার করার কারণে দিনের বেলা পাম্পগুলোতে গ্যাসের পর্যাপ্ত চাপ বা প্রেশার পাওয়া যায় না। এতে স্টেশনগুলোতে দূরপাল্লার ও স্থানীয় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও চালকরা চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না, যার প্রভাব পড়ছে তাদের জীবিকায়।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে পাম্পগুলোর এই অবৈধ গ্যাস বিক্রি বন্ধ না করা হয় এবং গ্যাস সংকটের স্থায়ী সমাধান না মেলে, তবে তিতাস গ্যাস অফিস ঘেরাওসহ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন