Latest

Country

মুন্সীগঞ্জে এসএসসিতে সফল বিদ্যালয়ের প্রধানদের সাথে ডিসির সভা

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ৯:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধান শিক্ষকদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এই সভায় শিক্ষার মানোন্নয়ন ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
স্কুল প্রধানদের সঙ্গে ডিসি মহোদয়ের শুভেচ্ছা বিনিময়

১৩ আগস্ট মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ এবং জেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের এই কৃতিত্বপূর্ণ ফলাফল শুধু নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের সাফল্য নয়, বরং এটি সমগ্র জেলার শিক্ষা ব্যবস্থার অগ্রগতির একটি বড় দৃষ্টান্ত। শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশ এবং সহশিক্ষা কার্যক্রমের ওপর জোর দেওয়ার আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ভালো ফলাফলকারী প্রতিষ্ঠানগুলোকে সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখার তাগিদ দেন। একই সঙ্গে পিছিয়ে পড়া বিদ্যালয়গুলোর মানোন্নয়নে অভিজ্ঞ ও সফল প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানের শেষ পর্বে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সফল শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধানদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। শিক্ষার্থীদের এই অনন্য অর্জনের পেছনে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন আমন্ত্রিত অতিথিরা।

২৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন