Latest

Country

লঘুচাপে উত্তাল সাগর: পায়রাসহ সব বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ৬:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টির কারণে দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলসহ দেশের বিভিন্ন এলাকায় বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস মাছধরা ট্রলারগুলোকে সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। ফলে উপকূলীয় অঞ্চল এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

লঘুচাপের প্রভাবে পটুয়াখালী জেলাজুড়ে গত দুই দিন ধরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি থেমে থেমে মাঝারি ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। পর্যটন কেন্দ্র কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রূপ ধারণ করেছে এবং সমুদ্রের বড় বড় ঢেউ উপকূলে আছড়ে পড়ছে।

উদ্ভূত পরিস্থিতিতে পায়রা, মোংলা, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছধরা ট্রলার ও নৌকাকে উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিক, দেশের অভ্যন্তরে পটুয়াখালী, বরিশাল, খুলনা, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

১৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন