Latest

Country

ফরিদপুরে চালককে মারধরের প্রতিবাদে ময়লা অপসারণ বন্ধ, চরম ভোগান্তি

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ৪:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর পৌরসভায় উচ্ছেদ অভিযানের সময় এক ট্রাকচালককে মারধরের প্রতিবাদে তিতুমীর বাজার ও চকবাজার এলাকার ময়লা অপসারণ বন্ধ করে দিয়েছেন পরিচ্ছন্নতাকর্মীরা। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শ্রমিকদের এই কর্মবিরতির কারণে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বর্জ্যের স্তূপ জমতে শুরু করেছে, যা চরম জনদুর্ভোগ সৃষ্টি করছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, গত রোববার থেকে ফরিদপুর শহরের গুরুত্বপূর্ণ ও জনাকীর্ণ এলাকাগুলোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু হয়। গত মঙ্গলবার বিকেলে অভিযানের তৃতীয় দিনে চকবাজার এলাকায় উচ্ছেদ চালাতে গেলে ব্যবসায়ীদের বাধার মুখে পড়েন পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা। ওই সময় ময়লাবাহী ট্রাকের চালক সবুজ প্রামাণিককে পিটিয়ে আহত করা হয়।

এই ঘটনার পর মঙ্গলবার রাতেই পৌরসভায় জরুরি বৈঠকে বসেন ট্রাকচালক ও শ্রমিকরা। তাঁরা সিদ্ধান্ত নেন, হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত তিতুমীর বাজার ও চকবাজার এলাকার ময়লা অপসারণ করা হবে না। এই সিদ্ধান্তের ফলে বুধবার সকাল থেকে চকবাজার ও তিতুমীর বাজারসংলগ্ন ফলপটি, থানার মোড়, ডাচ-বাংলা ব্যাংকের সামনে এবং আলীমুজ্জামান সেতু এলাকায় ময়লা জমতে শুরু করেছে।

ফরিদপুর পৌরসভার কনজারভেন্সি বিভাগের পরিদর্শক বিকাশ দত্ত জানান, পৌর কর্তৃপক্ষ বারবার অনুরোধ করা সত্ত্বেও শ্রমিকরা তাঁদের সিদ্ধান্তে অনড় রয়েছেন। প্রতিদিন ভোরে তিন টন ধারণক্ষমতার ট্রাক নিয়ে যে ময়লা পরিষ্কার করা হতো, তা এখন পুরোপুরি বন্ধ রয়েছে। এর ফলে স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আহত চালক সবুজ প্রামাণিক বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান জানিয়েছেন, এজাহারভুক্ত আসামিদের খুঁজে বের করার চেষ্টা চলছে এবং দ্রুতই তাঁদের আইনের আওতায় আনা হবে।

এদিকে ময়লা অপসারণ বন্ধ রাখার তীব্র সমালোচনা করেছেন চকবাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম কিবরিয়া স্বপন। তিনি বলেন, সেবা বন্ধ করে জনগণকে জিম্মি করা কোনোভাবেই কাম্য নয়। অপরাধীদের শাস্তি পুলিশ নিশ্চিত করবে, কিন্তু এভাবে পৌরসভা সেবা বন্ধ রাখলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করবে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন