Latest

Country

নড়াইলে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জামায়াতের যুব সমাবেশ ও র‍্যালি

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ৩:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন প্রত্যাশা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ। নড়াইল জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার। যুবসমাজকে মাদকমুক্ত ও স্বাবলম্বী করে গড়ে তোলার ওপর এই সমাবেশে গুরুত্বারোপ করা হয়।

বুধবার (১২ আগস্ট) বিকেলে নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের রূপগঞ্জ বাজার ও হাতিরবাগান গোলচত্বর প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। র‍্যালিতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ যুবকরা অংশ নেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মাদ খিয়াম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ওবায়দুল্লাহ কায়সার বলেন, দেশের যুবশক্তিকে দেশের অগ্রযাত্রায় সঠিকভাবে ব্যবহার করতে হবে। মেধাবী ও বেকার যুবকদের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, যুব সমাজকে যদি সঠিক দিকনির্দেশনা ও কাজের সুযোগ দেওয়া হয়, তবে তারা অপরাধ, মাদক ও সন্ত্রাসবাদের পথ পরিহার করে দেশ গঠনে অবদান রাখবে। তরুণদের সঠিক বিকাশের মাধ্যমেই কেবল একটি মাদকমুক্ত ও বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আইয়ুব হোসেন খান, জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু এবং সদর উপজেলা আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন। এছাড়া জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান ও জেলা যুব বিভাগের সেক্রেটারি আশিকুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন