Latest

Country

গোপালগঞ্জে ব্র্যাকের বিশেষ উদ্যোগ: চিকিৎসাধীন ৮৮০ যক্ষ্মা রোগী

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ৮৮০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসার আওতায় এনেছে ব্র্যাক। জেলা শহরের পাঁচুরিয়া এলাকায় অবস্থিত ব্র্যাক যক্ষ্মা রোগ নির্ণয় কেন্দ্রের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক শোভন সরকার। সঠিক সময়ে পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ সেবনের মাধ্যমে রোগীদের দ্রুত সুস্থ করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার সকালে জেলা শহরের পাঁচুরিয়া মোড় সংলগ্ন ব্র্যাকের বিশেষায়িত রোগ নির্ণয় কেন্দ্রটি পরিদর্শনে যান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার। পরিদর্শনকালে তিনি আধুনিক প্রযুক্তিসম্পন্ন এক্স-রে কক্ষ ও জিন এক্সপার্ট (GeneXpert) কক্ষের উন্নত চিকিৎসা যন্ত্রপাতি ঘুরে দেখেন এবং কেন্দ্রের সার্বিক চিকিৎসা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, সঠিক সময়ে রোগ শনাক্ত হলে যক্ষ্মা সম্পূর্ণ নিরাময় সম্ভব। তাই কোনো ব্যক্তির মধ্যে যক্ষ্মার উপসর্গ দেখা দিলে অবহেলা না করে অবিলম্বে ব্র্যাক সেন্টার বা নিকটস্থ সরকারি হাসপাতালে যোগাযোগ করা উচিত। সরকারের সহায়তায় এখানে অত্যন্ত মানসম্মত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

ব্র্যাকের জেলা কর্মকর্তারা জানান, তৃণমূল পর্যায়ে মাঠকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সন্দেহভাজন রোগীদের কফ সংগ্রহ করে পরীক্ষার জন্য কেন্দ্রে নিয়ে আসেন। এখানে আধুনিক জিন এক্সপার্ট প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও নির্ভুলভাবে রোগ নির্ণয় করা হয় এবং আক্রান্তদের সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে।

১৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন