Latest

National

কর্মস্থলে অনুপস্থিতি থাকায় ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ১০:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে পুলিশের সাবেক ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক ছয়টি প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও সুদীপ কুমার চক্রবর্তী। তাঁরা বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন।

এ ছাড়া ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইন খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। ডিএমপির উত্তরা বিভাগের সাবেক ডিসি কাজী আশরাফুল আজীম সংযুক্ত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে।

অন্য দুই কর্মকর্তা হলেন কক্সবাজার এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস এবং ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম রুহানী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা পৃথক ছয়টি আদেশে তাঁদের বরখাস্তের বিষয়টি জানানো হয়।

২০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন