Latest

Country

সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ৯:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামিকে দীর্ঘ দুই বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে শ্যামনগর উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কারাগার ভেঙে পালিয়েছিলেন তাঁরা।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মোজাম গাজী (৪৯) এবং নওয়াবেঁকী গ্রামের রফিকুল ইসলাম গাজী (৩৮)। তাঁদের বুধবার সকালে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ নিশ্চিত করেছে।

শ্যামনগর থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীফলকাটি ও নওয়াবেঁকী এলাকায় পৃথক দুটি অভিযান চালানো হয়। অভিযানে আত্মগোপনে থাকা এই দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন থানা পুলিশের সদস্যরা।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া মোজাম গাজী একটি চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। অন্যদিকে, রফিকুল ইসলাম গাজী একই অপরাধের অন্য একটি মামলায় ১০ মাসের কারাদণ্ড এবং ৯ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়েছিলেন।

কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দিনের হামলায় মোট ৮৭ জন বন্দি পালিয়ে যান। এই ঘটনায় পরে একটি মামলা দায়ের করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানে এ পর্যন্ত ৪৮ জন পলাতক বন্দিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এবং বাকি ৩৯ জনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

১৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন