Latest

Country

মহিপুরে ৮ জনের বিরুদ্ধে 'মিথ্যা মামলা' প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ৮:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মাদ্রাসা শিক্ষক ও প্রবাসীসহ ৮ জনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্থানীয় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। ভুক্তভোগীদের দ্রুত এই হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মানববন্ধন

পটুয়াখালীর মহিপুর থানা সদর ইউনিয়নের পাইকবাড়ী স্ট্যান্ড এলাকায় আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন স্থানীয় মাদ্রাসা শিক্ষক, শিক্ষার্থী, নারী ও পুরুষসহ প্রায় দুই শতাধিক মানুষ। এ সময় বক্তারা অভিযোগ করেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে লতিফপুর ও মনোহারপুর এলাকার আটজন নিরীহ ব্যক্তির বিরুদ্ধে একটি সাজানো চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে মাওলানা মো. আইয়ুব আলী বলেন, মামলার অন্যতম আসামি মাদ্রাসা শিক্ষক মাওলানা মোহাম্মদ মাহতাব উদ্দিন ও এক প্রবাসীসহ অভিযুক্তরা অত্যন্ত ভালো মানুষ হিসেবে এলাকায় পরিচিত। কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই কেবল হয়রানি করার উদ্দেশ্যেই এই মামলাটি করা হয়েছে, যা অবিলম্বে প্রত্যাহার করা প্রয়োজন।

স্থানীয় বাসিন্দা ফাতেমা বেগমসহ অন্যান্য বক্তারা জানান, জমি সংক্রান্ত যেকোনো বিরোধ আইনগত উপায়ে মীমাংসা করার সুযোগ রয়েছে। কিন্তু তা না করে নিরীহ মানুষদের এভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জড়ানোর ফলে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা প্রশাসনের কাছে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান।

জানা গেছে, সম্প্রতি জমি নিয়ে বিরোধের জেরে ইমরান হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে মহিপুর থানায় মামলাটি দায়ের করেন। বর্তমানে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে। অভিযুক্ত আসামিরা হলেন মো. দেলোয়ার হোসেন, আব্দুল মতিন গাজী, মো. শহিদুল ইসলাম, মাওলানা মো. মাহতাব উদ্দিন, মো. আলতাফ হোসেন গাজী, মো. রাজু খলিফা, মো. শাহিন মীর ও মঞ্জু হাওলাদার। মানববন্ধন থেকে সিআইডির প্রতি নিরপেক্ষভাবে তদন্ত সম্পন্ন করে নির্দোষ ব্যক্তিদের হয়রানি থেকে মুক্তির আহ্বান জানানো হয়।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন