Latest

Country

ফরিদপুরে শেষ হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ৪:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শেষ হয়েছে। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এক জমকালো সমাপনী অনুষ্ঠানে সফল স্টল মালিক ও চিত্রাঙ্কন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক বন বিভাগ ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। তিনি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় প্রত্যন্ত অঞ্চলে আরও বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান। বক্তারা কেবল বৃক্ষ রোপণই নয়, বরং রোপণকৃত চারার নিয়মিত পরিচর্যা ও সুরক্ষার ওপর বিশেষভাবে জোর দেন।

অনুষ্ঠানের শেষভাগে মেলা উপলক্ষে আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে মেলায় অংশ নেওয়া সফল নার্সারি ও স্টল মালিকদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন