Latest

Country

চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চল নিয়ে আলাদা ‘দিয়াড় উপজেলা’ গঠনের ঘোষণা

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ৩:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের নাগরিক ভোগান্তি লাঘবে ও জীবনযাত্রার মানোন্নয়নে পৃথক ‘দিয়াড় উপজেলা’ গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল সম্প্রতি এই ঘোষণা দিয়েছেন। এই নতুন উপজেলা গঠিত হলে স্থানীয় শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে বলে আশা করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের শিবিরের হাট এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এই ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে চরাঞ্চলের বিশাল জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে মৌলিক নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।

এমপি বুলবুল আশাবাদ ব্যক্ত করে বলেন, চরাঞ্চলের ইউনিয়নগুলোকে একত্রিত করে পৃথক উপজেলা গঠন করা হলে প্রশাসনিক সেবা সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছাবে। এতে স্থানীয় শিক্ষা ও স্বাস্থ্য খাতের দ্রুত বিকাশ ঘটবে এবং পিছিয়ে পড়া এই জনপদের অর্থনৈতিক সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব হবে।

পথসভায় এলাকার সার্বিক উন্নয়ন এবং নাগরিক অধিকার নিশ্চিত করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সেই সাথে চরাঞ্চলের সার্বিক জীবনযাত্রার মান বাড়াতে সরকারের উচ্চপর্যায়ে জোরালো দাবি উত্থাপনের প্রতিশ্রুতি দেন সংসদ সদস্য।

উক্ত পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক দুরুল হোদা ও সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা। এছাড়াও সুন্দরপুর ইউনিয়ন আমীর দেলোয়ার হোসেন এবং স্থানীয় চেয়ারম্যান পদপ্রার্থী ইখতিয়ার উদ্দীন শাহিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সেখানে অংশ নেন।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন