Latest

Country

কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু, ৩৫ ফুট গভীর থেকে লাশ উদ্ধার

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ১:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে কাজল দাস (৬০) নামের এক জেলের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়নের হাজারীবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল হ্রদের প্রায় ৩৫ ফুট গভীর থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত কাজল দাস রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার নতুন জালিয়া পাড়ার বাসিন্দা ছিলেন। মঙ্গলবার সকালে তিনি জীবিকার তাগিদে কাপ্তাই হ্রদের বালুখালী এলাকায় মাছ ধরতে যান। জাল ফেলার একপর্যায়ে অসাবধানতাবশত নৌকা থেকে হ্রদের পানিতে পড়ে নিখোঁজ হন তিনি।

দীর্ঘ সময় কাজল দাসের খোঁজ না পেয়ে স্থানীয় জেলেরা উদ্ধারের চেষ্টা চালান এবং একপর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। সংবাদ পেয়ে রাঙামাটি ফায়ার স্টেশনের লিডার লিটন কান্তি দেবের নেতৃত্বে একটি চৌকস ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ঘণ্টাখানেক তল্লাশি অভিযানের পর দুপুর আড়াইটার দিকে হ্রদের প্রায় ৩৫ ফুট গভীর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। উদ্ধার কার্যক্রম শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে। এ ঘটনায় স্থানীয় জেলে পল্লী ও নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

১৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন