Latest

Country

কুষ্টিয়া সীমান্তে ওয়ান শুটার গান ও ভারতীয় বিড়ি উদ্ধার, মামলা দায়ের

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ১০:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, গুলি ও বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব অবৈধ আগ্নেয়াস্ত্র ও চোরাচালানি পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা। এ ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ চরচিলমারী বিওপির একটি বিশেষ টহল দল চিলমারী ইউনিয়নের মানিকেরচর এলাকায় রাতে অভিযান পরিচালনা করে। ওই অভিযানে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং দুই রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।

অন্য এক অভিযানে প্রাগপুর বিওপির বিজিবি সদস্যরা গরুরা ঈদগাহ এলাকায় তল্লাশি চালিয়ে ২ হাজার ২৮০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি জব্দ করেন। বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত এই চোরাই পণ্যের বাজারমূল্য ১ লাখ ২৫ হাজার টাকারও বেশি।

এ বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান ও অস্ত্রপাচার ঠেকাতে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় এই ধরনের চিরুনি অভিযান আগামীতেও চলমান থাকবে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির পক্ষ থেকে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ থানায় হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে থানায় একটি মামলা দায়ের করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

২৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন