Latest

Country

মহিপুরে স্কুলশিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ১০:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুরে বরকোতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এক স্থানীয় বাসিন্দা কলাপাড়া উপজেলা প্রেসক্লাবে এই অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলন

কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহিপুর থানা এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলাম। তিনি অভিযোগ করেন, ডালবুগঞ্জ ইউনিয়নের বরকোতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষক দীর্ঘ ১৫-১৬ বছর ধরে একই কর্মস্থলে থেকে নানা অপকর্মে লিপ্ত রয়েছেন। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদে নিজের আত্মীয়-স্বজন থাকার সুবাদে তিনি এসব অনিয়মকে নিয়মে পরিণত করেছেন। এমনকি স্কুলের পরিত্যক্ত ইট ও রড নিজের বাড়ির কাজে ব্যবহার করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, অভিযুক্ত শিক্ষক নিয়মিত ক্লাসে উপস্থিত না থেকে এলাকায় সালিশ বাণিজ্য ও জমি দখলে লিপ্ত থাকেন। তাঁর অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ভুক্তভোগী শহিদুল ইসলামের ওপর হামলা চালিয়ে দুই হাত ভেঙে দেওয়া এবং নগদ অর্থ ছিনতাইয়ের অভিযোগও আনা হয়েছে। এই ঘটনায় আদালতে কয়েকটি মামলা চলমান রয়েছে এবং শিক্ষক জামিনে রয়েছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী প্রধান শিক্ষক মো. কামরুল হাসান ওরফে লিটন মৃধা জানান, তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। যেহেতু বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে, তাই আদালত যে সিদ্ধান্ত দেবে তিনি তা মেনে নেবেন বলে জানান।

এ প্রসঙ্গে কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. শাহিদা বেগম জানান, অভিযোগের বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও জেলা শিক্ষা অফিসকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন