Latest

Country

খুলনায় বাসায় ঢুকে দুর্বৃত্তদের গুলি, আহত গৃহবধূ হাসপাতালে

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ১১:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনার সোনাডাঙ্গায় বাসায় ঢুকে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে শিমুল (৩০) নামের এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। ওজোপাডিকোর সামনে করিমনগর এলাকায় সোমবার সকালে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১১টার দিকে করিমনগর এলাকায় ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল শিমুলের বাড়িতে চড়াও হয়। তারা ঘরে প্রবেশ করেই শিমুলের ছেলে হৃদয়কে খুঁজতে থাকে। বাড়িতে হৃদয়কে না পেয়ে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা তার বাবা মুকুলকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। তবে সেই গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে দাঁড়িয়ে থাকা শিমুলের কোমরে গিয়ে বিদ্ধ হয়।

হঠাৎ গুলির শব্দ এবং আহত নারীর আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি ৯-১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত নারীর ছেলে হৃদয়ের সাথে হামলাকারীদের কোনো অভ্যন্তরীণ দ্বন্দ্ব ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে না পেয়ে পরিবারকে ভয় দেখানোর জন্য এই হামলা চালানো হতে পারে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন