Latest

Literature

আর কটা দিন

মঈনুল রনি
মঈনুল রনি

সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
আমি আর কটা দিন থাকতে চাই
তোমাদের মাঝে,সৃষ্টির সাজে
আর কটা দিন গাইতে চাই, তারুণ্যের গান,তরু মন প্রাণ
আর কটা দিন বাঁচতে চাই
মঈনুল রনি

মোহমায়ায়, মহাজাগতিক স্নিগ্ধতায়
আর কটা দিন ভাবতে চাই,

সমুদ্রের সরলতা,আকাশের বিশালতা
আর কটা দিন স্বপ্ন সাজাতে চাই,রাঙাতে চাই

শোষিতের চোখে,অবহেলিতের বুকে
আর কটা দিন দুঃখ বইতে চাই

না পাওয়ার বেদনা সইতে চাই
রিক্তের পক্ষে, পরাজিতের হয়ে
আর কটা দিন পরীক্ষা দিতে চাই

যে পরীক্ষা বাঁচতে শেখায়, স্বপ্ন দেখায়
আর কটা দিন খুঁজতে চাই,আলোর খোঁজ

অন্ধকার দূরীভূত হবে,হররোজ
আর কটা দিন,কাটুক না

আশা ভরসায়,অসীম কল্পনায়
অবারিত বাসনায়,নির্লিপ্ত কামনায়
পৃথিবীর সীমানায়,পরজগতের ভাবনায়।

৫০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Literature নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন