Latest

Country

কুড়িগ্রাম সীমান্তে ৭৭ লাখ টাকার চোরাচালান পণ্যসহ আটক ২

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ৭:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রাম সীমান্তে কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) গত সাত দিনের বিশেষ অভিযানে প্রায় ৭৭ লাখ ৭৯ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। মাদক, গবাদিপশু ও প্রসাধন সামগ্রীসহ এই অবৈধ মালামাল পাচারের অপরাধে দুই চোরাকারবারীকেও গ্রেপ্তার করেছে সীমান্তরক্ষী বাহিনী। সীমান্ত অপরাধ ও চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহলের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গত সাত দিন ধরে সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল সদৃশ ইস্কাফ সিরাপ, ভারতীয় গবাদিপশু এবং বিপুল পরিমাণ কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৭৭ লাখ ৭৯ হাজার ১৯২ টাকা।

সীমান্ত পার করে এসব অবৈধ পণ্য আনার সময় হাতেনাতে দুই চোরাকারবারীকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান রোধে ২২ বিজিবি 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে উল্লেখ করে ব্যাটালিয়ন অধিনায়ক জানান, অপরাধ ঠেকাতে সীমান্তে বিজিবির এমন কঠোর ও বিশেষ নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

১৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন