Latest

Country

ফরিদপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক: নতুন আক্রান্ত আরও ৪০

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ৩:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর জেলায় হামের (মিজলস) প্রকোপ এখনও উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৪০ জন হামে আক্রান্ত হয়েছেন, যার ফলে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩০৬ জনে। তবে স্বস্তির খবর হলো, এই সময়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় এ দুটি হাসপাতালে নতুন করে ৪০ জন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে এই দুটি সরকারি হাসপাতালে সর্বমোট ৯৯ জন হাম রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ৩০ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬৯ জন ভর্তি রয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন রোগী।

চিকিৎসা নিতে আসা নতুন আক্রান্তদের মধ্যে ২৫ জন ফরিদপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং ১৫ জন পার্শ্ববর্তী জেলাগুলো থেকে এসেছেন। এ বছরের শুরু থেকে এ পর্যন্ত জেলায় হামে মোট মৃত্যুর সংখ্যা ২১ জনে দাঁড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিভাগ নিবিড় পর্যবেক্ষণ চালাচ্ছে বলে জানা গেছে।

১৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন