Latest

Country

মুন্সীগঞ্জে কিশোরীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, মূল অভিযুক্ত গ্রেফতার

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ১২:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের গজারিয়ায় ১৩ বছরের এক কিশোরীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলার প্রধান আসামি আব্দুল্লাহ আল ইসমামকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ দায়েরের মাত্র ১০ ঘণ্টার মধ্যে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
গ্রেফতারকৃত আসামি

পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের গজারিয়া থানার হোগলাকান্দী গ্রামে এক কিশোরীর আপত্তিকর ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করে আসছিল অভিযুক্ত ইসমাম। এই ব্ল্যাকমেইলের সুযোগ নিয়ে সে ওই কিশোরীকে বারবার ধর্ষণ করে, যার ফলে একপর্যায়ে কিশোরীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

বিষয়টি জানতে পেরে গত শনিবার রাতে ভুক্তভোগী কিশোরীর পরিবার গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পর পরই জেলার পুলিশ সুপারের নির্দেশনায় গজারিয়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ দল অভিযানে নামে।

তদন্তকারী দল তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার মাত্র ১০ ঘণ্টার মধ্যে রোববার ভোর সাড়ে ৫টার দিকে প্রধান অভিযুক্তকে সনাক্ত করতে সক্ষম হয়। পরে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে ১৮ বছর বয়সী আব্দুল্লাহ আল ইসমামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইসমাম গজারিয়া উপজেলার হোগলাকান্দী গ্রামের তাজুল ইসমামের ছেলে। এ ঘটনায় জড়িত আসামির বিরুদ্ধে গজারিয়া থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

২৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন