Latest

Country

নড়িয়ায় রাতের আঁধারে বসতবাড়িতে হামলা- লুটপাট, আহত গৃহবধূ

মেহেদী হাসান, শরীয়তপুর
মেহেদী হাসান, শরীয়তপুর

রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ১১:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রাতের আঁধারে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই হামলায় এক গৃহবধূ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করেছে।

ঘটনার বিবরণ দিয়ে ভুক্তভোগী পরিবার জানায়, উপজেলার চান্দনী এলাকায় দীর্ঘদিন ধরে মৃত মকবুল শেখের পরিবারের সঙ্গে প্রতিবেশী শালু শেখদের জমি নিয়ে আদালতে মামলা চলছে। পূর্বশত্রুতার জেরে গত ৪ আগস্ট মকবুল শেখের ছেলে সজিব ও তাঁর স্ত্রী কুসুম বেগমকে মারধর করা হয়। ওই ঘটনায় নড়িয়া থানায় মামলা হলে পুলিশ এক আসামিকে গ্রেফতার করে।

ভুক্তভোগীদের অভিযোগ, পূর্বের মামলার জেরে ক্ষিপ্ত হয়ে শনিবার দিবাগত রাত তিনটার দিকে আসামিরা লাঠিসোটা নিয়ে রাজীব শেখের বাড়িতে পুনরায় হামলা চালায়। হামলাকারীরা ঘরের বেড়া ও জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে স্টিলের আলমারি ও শো-কেস ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এ সময় ঘরে থাকা কুসুম বেগম বাধা দিতে গেলে হামলাকারীরা তাঁর মুখ চেপে ধরে নির্যাতন চালায়। তাঁর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় কুসুম বেগমকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযুক্ত সালাম শেখের স্ত্রী পিয়ারা বেগম অবশ্য অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তাঁর স্বামী ঘটনার সময় চিকিৎসার প্রয়োজনে ঢাকায় অবস্থান করছিলেন। এই ঘটনার সঙ্গে তাঁদের পরিবারের কোনো সম্পৃক্ততা নেই।

খবর পেয়ে নড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জোবায়ের হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ভাঙচুরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন