Latest

Country

বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়ল ৪৬ মণ ইলিশ, বিক্রি সাড়ে ৪৮ লাখ টাকায়

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ১২:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বঙ্গোপসাগরের বুকে এক জালের টানেই ভাগ্য খুলেছে পটুয়াখালীর এফবি জুনাইদ ট্রলারের জেলেদের। দীর্ঘ খরা কাটিয়ে মহিপুর মৎস্য বন্দরে এই বিশাল পরিমাণের ইলিশ সাড়ে ৪৮ লাখ টাকায় বিক্রি হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এক জালেই ধরা পড়ল ৪৬ মণ ইলিশ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে একটি মাছধরা ট্রলারে রেকর্ড পরিমাণ ইলিশ ধরা পড়েছে। পায়রা সমুদ্রবন্দরের শেষ বয়া সংলগ্ন গভীর সাগরে জাল ফেলে ৪৬ মণ ইলিশ নিয়ে মহিপুর মৎস্য বন্দরে ফিরেছেন জেলেরা।

শুক্রবার বিকেলে স্থানীয় মনোয়ারা ফিশ নামক আড়তে প্রকাশ্য নিলামের মাধ্যমে এই বিপুল পরিমাণ মাছ বিক্রি করা হয়। এতে এক জালেই ভাগ্য বদলে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে জেলে ও সংশ্লিষ্ট মৎস্যজীবীদের।

মৎস্য আড়ত সূত্রে জানা গেছে, সংগৃহীত ইলিশের মধ্যে ১ কেজি ও তার বেশি ওজনের মাছ ছিল ২৪ মণ। প্রতি মণ ১ লাখ ১৫ হাজার টাকা দরে যা বিক্রি হয়েছে মোট ২৭ লাখ ৬০ হাজার টাকায়। এছাড়া ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের বাকি ২২ মণ ইলিশ প্রতি মণ ৯৫ হাজার টাকা দরে মোট ২০ লাখ ৯০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

ট্রলারের দূরদর্শী মাঝি আলমগীর আনন্দ প্রকাশ করে জানান, প্রায় পাঁচ বছর পর এত বড় চালানের দেখা পেলেন তারা। দীর্ঘদিন লোকসানের বোঝা টানার পর এই অভাবনীয় সাফল্যে খুশির জোয়ার বয়ে যাচ্ছে পুরো ট্রলারের মাঝি-মাল্লাদের মাঝে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা এ প্রসঙ্গে জানান, বৃষ্টিপাত অব্যাহত থাকলে সাগরে ইলিশের প্রাপ্যতা আরও বৃদ্ধি পাবে। ইলিশের এই ইতিবাচক ধারা বজায় রাখতে প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকার ওপর জোর দিয়েছেন মৎস্য গবেষকরাও।

২০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন