Latest

Country

ঝিনাইগাতীতে বনের ভেতর ৬শ' বোতল ভারতীয় মদ উদ্ধার

মহিউদ্দিন সোহেল, শেরপুর
মহিউদ্দিন সোহেল, শেরপুর

শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ১০:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
শেরপুরের ঝিনাইগাতীতে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের গজনী অবকাশ চৌরাস্তা থেকে তাওয়াকুচাগামী সড়কের পাশের বন থেকে এসব মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে ঝিনাইগাতী থানা-পুলিশ উপজেলার কাংশা ইউনিয়নের গজনী অবকাশ চৌরাস্তা থেকে তাওয়াকুচাগামী পাকা সড়কের পাশে বনের ভেতর অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদের ৬০০ বোতল পাওয়া যায়।

পুলিশের ধারণা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে মদ বহনকারীরা বোতলগুলো ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ সেগুলো জব্দ করে।

এ ঘটনায় মদগুলো কারা সেখানে রেখেছিল বা বহন করছিল, তা শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ বলেন, উদ্ধার করা মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

১৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন