Latest

Country

‘দ্রুতই শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ’

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ৭:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে মাঠপর্যায়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। পানি সম্পদ প্রতিমন্ত্রী জানিয়েছেন, অত্যন্ত গুরুত্ব দিয়ে নেওয়া এই বৃহৎ প্রকল্পের পাইলট কার্যক্রমের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে। একই সঙ্গে কুড়িগ্রামের নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সরকার দুটি মেগা প্রকল্প হাতে নিয়েছে।

কুড়িগ্রামের চিলমারী, উলিপুর, রৌমারী ও রাজীবপুর উপজেলার বিভিন্ন নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শনের সময় এক ব্রিফিংয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কারিগরি কমিটি ইতোমধ্যে তাদের কাজ শুরু করেছে। পাশাপাশি এই প্রকল্পের জন্য বিভিন্ন দেশের অভিজ্ঞ বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া হচ্ছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী বলেন, তিস্তা অত্যন্ত বিশাল ও জটিল একটি প্রকল্প, যা একদিনে বাস্তবায়ন করা সম্ভব নয়। মাত্র পাঁচ মাস বয়সী বর্তমান সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাঠপর্যায়ে জরিপ ও কারিগরি দিক বিশ্লেষণ শেষে খুব দ্রুতই পাইলট প্রকল্পের কাজ চালু করা হবে।

কুড়িগ্রাম অঞ্চলের তীব্র নদীভাঙন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, চিলমারী বন্দরসহ দুর্গত এলাকাগুলো সরেজমিনে খতিয়ে দেখা হয়েছে। ভাঙন প্রতিরোধে ও স্থায়ী বাঁধ নির্মাণে ইতোমধ্যে দুটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এগুলোর কাজের অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত মাঠপর্যায়ে কাজ শুরু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। মানুষের ঘরবাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষা করাই সরকারের প্রধান লক্ষ্য।

তিনি স্পষ্ট ভাষায় জানান, নদীভাঙন রোধে কোনো ধরনের রাজনৈতিক বা দলীয় বিবেচনা করা হবে না। ক্ষতিগ্রস্ত সকল সাধারণ মানুষের পাশে দাঁড়াবে সরকার। জেলার প্রায় ১০০টি ভাঙনকবলিত এলাকায় বর্তমানে জরুরি উদ্ধার ও সুরক্ষামূলক কাজ চলছে। যেখানে বাড়তি কাজের প্রয়োজন হবে, সেখানেই দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজার রহমান, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব সালেহী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি এবং পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো: রুহুল আমিনসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন