Country
গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে একযোগে পদত্যাগ করেছেন আওয়ামী লীগের ১৫ জন নেতাকর্মী। বৃহস্পতিবার রাতে উপজেলার কমলাপুর খন্দকার বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন। ব্যক্তিগত ও সামাজিক কারণ দেখিয়ে দলটির প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছেন তারা।
গোপালগঞ্জে আবারও একযোগে পদত্যাগ করলেন ১৫ আওয়ামী লীগ নেতা
বাদল সাহা, গোপালগঞ্জ
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ৬:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে একযোগে পদত্যাগ করেছেন আওয়ামী লীগের ১৫ জন নেতাকর্মী। বৃহস্পতিবার রাতে উপজেলার কমলাপুর খন্দকার বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন। ব্যক্তিগত ও সামাজিক কারণ দেখিয়ে দলটির প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছেন তারা।
নেতাদের পদত্যাগ
মুকসুদপুর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের এসব নেতাকর্মী দলটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুকসুদপুর পৌরসভার কমলাপুর ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান মোল্যা।
পদত্যাগকারী নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইকরাম ফকির, রিপন শেখ, এনজেহার মোল্যা, মিজান মোল্যা, হায়াত মোল্যা, লোকমান মোল্যা, আকরাম মোল্যা, আকাদ্দেস মোল্যা, ইমদাদ মোল্যা, নাসিমা খায়ের, হাবিবুর রহমান রাসেল, আইউব মুন্সী ও মন্টু মোল্যা।
সংবাদ সম্মেলনে নেতারা জানান, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক পরিস্থিতি বিবেচনা করে তারা আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা এই সিদ্ধান্তকে সম্মান জানাতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
১৮৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর