Latest

Country

ভৈরবে ১ লাখ বৃক্ষরোপণের বৃহৎ উদ্যোগ, ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে চারা বিতরণ

খাইরুল ইসলাম সবুজ, ভৈরব, কিশোরগঞ্জ
খাইরুল ইসলাম সবুজ, ভৈরব, কিশোরগঞ্জ

শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ৫:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কিশোরগঞ্জের ভৈরবে তিন মাস মেয়াদী এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় ছাত্র যুব পরিষদের আয়োজনে কালিপুর হাইস্কুল মাঠে ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে চারা বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বেসরকারি খাতের এই অনন্য উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কালিপুর হাইস্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই মহতী উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা ঘটে। ছাত্র যুব পরিষদের সভাপতি মো. ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম মামুনুর রশীদ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মামুনুর রশীদ বলেন, পরিবেশের বিপর্যয় রোধে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও বাসযোগ্য পৃথিবী রেখে যেতে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। বেসরকারি উদ্যোগে ১ লাখ চারা রোপণের এই সাহসী পরিকল্পনাকে তিনি সাধুবাদ জানান এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম এবং পৌরসভার সাবেক মেয়র হাজী মো. শাহিন। তারা বলেন, একটি দেশের পরিবেশগত ভারসাম্যের জন্য মোট ভূখণ্ডের অন্তত ২৫ ভাগ বনভূমি থাকা আবশ্যক। এই ঘাটতি পূরণে এমন সামাজিক আন্দোলন অত্যন্ত সময়োপযোগী ভূমিকা রাখবে।

প্রকৃতি ও জীবন ক্লাবের যুগ্ম আহ্বায়ক মাহিন সিদ্দিকী জানান, তাদের এই তিন মাসব্যাপী সবুজায়ন কর্মসূচির লক্ষ্য কেবল গাছ লাগানো নয়, বরং চারাগাছগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করা। এই লক্ষ্যেই শিক্ষার্থীদের সম্পৃক্ত করে প্রতিটি বাড়িতে সবুজ বেষ্টনী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে পাঁচশত শিক্ষার্থীর প্রত্যেকে ফলদ, বনজ ও ঔষধি চারা যত্ন সহকারে রোপণের শপথ নেন।

১৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন